মানব জনম

এমন মানব জনম আর কি হবে।
মন যা কর ত্বরায় কর এই ভবে।।
অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবরূপের উত্তম কিছুই নাই।
দেব দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে মানবে।।

কত ভাগ্যের ফলে না জানি
পেয়েছ এই মানব তরণী।
বেয়ে যাও ত্বরায় তরী
সুধারায় যেন ভরা না ডোবে।।
এই মানুষে হবে মাধুর্য্য ভজন
তাইতে মানবরূপ গঠলেন নিরঞ্জন।
এবার ঠকলে আর না দেখি কিনার
অধীন লালন কয় কাতর ভাবে।।

Comments

Popular posts from this blog

ও ভাই আরা চাটগাইয়া নওজোয়ান (চট্টগ্রামের জনপ্রিয় গান)

২৪ এর গণঅভ্যুত্থান এর স্লোগান সমূহ

মন মাঝি তোর সাধের তরী বাইতে জানো না